মেঘনার ঘূর্ণিস্রোতে কার্গো উল্টে ডুবল ৫০০০ বস্তা ধান-চাল

কার্গোটিতে ৩ হাজার ৫০০ বস্তা চাল ও ১ হাজার ৫০০ বস্তা ধান ছিল। পুরানবাজার ঘাটের কাছে পৌঁছালে ঘূর্ণিস্রোতের কবলে পড়ে কার্গোটি উল্টে যায়। এসময় কার্গোতে থাকা ছয় শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। পরে কার্গোটি ডাকাতিয়া নদীর তীরে ভিড়িয়ে রাখা হয়

চাঁদপুরে মেঘনার ঘূর্ণিস্রোতে একটি কার্গো উল্টে পাঁচ হাজার বস্তা ধান ও চাল নদীতে ডুবে গেছে। আজ সকালে শহরের পুরানবাজার এলাকায় পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কার্গোটিতে ৩ হাজার ৫০০ বস্তা চাল ও ১ হাজার ৫০০ বস্তা ধান ছিল। পুরানবাজার ঘাটের কাছে পৌঁছালে ঘূর্ণিস্রোতের কবলে পড়ে কার্গোটি উল্টে যায়। এসময় কার্গোতে থাকা ছয় শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। পরে কার্গোটি ডাকাতিয়া নদীর তীরে ভিড়িয়ে রাখা হয়।

চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম জানান, ডুবে যাওয়া ধান ও চাল পুরানবাজারের কয়েকজন ব্যবসায়ীর। এতে তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে পদ্মা ও মেঘনা নদীতে তীব্র স্রোত বিরাজ করছে। আজ সকাল থেকেও চাঁদপুরে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল।

আরও