শহীদ জননী মুক্তিযোদ্ধা শাহান আরা বেগম আর নেই

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মন্ত্রী আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহর সহধর্মিণী, বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী শাহান আরা বেগম (৭০) হূদরোগে আক্রান্ত হয়ে গত রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন)।

তিনি স্বামী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গিয়েছেন। গতকাল সকাল সাড়ে ৮টায় বরিশাল মুসলিম গোরস্তানসংলগ্ন মাদ্রাসা মাঠে শাহান আরা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রের পক্ষে মরহুমার কফিনে পূষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। মুক্তিযোদ্ধা সংসদের নেতারা ছাড়াও মরহুমার স্বামী আবুল হাসানাত আবদুল্লাহ, তার তিন ছেলে ও শুভাঙ্ক্ষীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে মুসলিম গোরস্তানে মরহুমার দাফন সম্পন্ন হয়েছে। রোববার দিবাগত রাতে ঢাকায় আরেকটি জানাজা শেষে শাহানা আরা বেগমের লাশ বরিশালে নিয়ে আসা হয়।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরও