ঢাবি শিক্ষার্থী ধর্ষণ মামলা : মজনুর যাবজ্জীবন

চলতি বছরের শুরুতে রাজধানীর কুর্মিটোলায় ফুটপাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় একমাত্র আসামি মজনুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার সপ্তম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনা‌লের বিচারক মোছা. কামরুন্নাহার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

চলতি বছরের শুরুতে রাজধানীর কুর্মিটোলায় ফুটপাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় একমাত্র আসামি মজনুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার সপ্তম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনা‌লের বিচারক মোছা. কামরুন্নাহার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

এর আগে বেলা ২টার দিকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। এসময় আসামি মজনু হইহুল্লোর শুরু করেন। এক পর্যায়ে হাউমাউ করে কেঁদে নিজের মুক্তিও চান। এরপর ব্চিারক সাংবাদিকসহ অন্যান্যদের বাইরে যেতে বলেন। পরে রুদ্ধদ্বার অবস্থাতেই রায় ঘোষণা করা হয়।

সম্প্রতি ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করা হলেও মামলার বিচার আগেই সম্পন্ন হওয়ায় আগের আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা যাবজ্জীবন দেয়া হয়েছে বলে আইনজীবীরা জানিয়েছেন।

এ বছরের ৫ জানুয়ারি সন্ধ্যার পর ঢাকার কুর্মিটোলায় নির্জন সড়কের পাশে ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী। পরদিন তার বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। ঘটনার তিনদিন পর মজনুকে গ্রেফতার করে র‌্যাব। জানানো হয়, এই ব্যক্তিই ধর্ষণকারী। দুই মাস তদন্তের পর গত ১৬ মার্চ আদালতে অভিযোগপত্র দা‌খিল ক‌রে ডিবি পুলিশ। তাতে শুধু মজনুকেই আসামি করা হয়। ভুক্তভোগীর পোশাক ও মোবাইল ফোনসহ ২০টি আলামত আদালতে জমা দেন তদন্ত কর্মকর্তা প‌রিদর্শক আবু বকর সিদ্দিক।

ঢাবি ছাত্রী ধর্ষণে একজন গ্রেফতার




 

মজনু ‘সিরিয়াল রেপিস্ট’, আগেও একাধিক ধর্ষণ করেছেন : র‍্যাব


 

যেভাবে গ্রেফতার হলো ধর্ষক মজনু

আরও