বন্যাকবলিত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা। জন্মাষ্টমীর ব্যয় কমিয়ে বন্যার্তদের সহায়তা করছেন তারা। গতকাল সকালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাবুজ্জামান আল ইমরানের কাছে ত্রাণের চেক হস্তান্তর করেন পূজা উদযাপন পরিষদের নেতারা।