লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে ১৬০ কেজি ওজনের শাপলা পাতা মাছ ধরা পড়েছে। গতকাল সকাল ১০টার দিকে জেলেরা মাছটি উপজেলার মতিরহাট ঘাটে নিয়ে আসেন। উপজেলার মোল্লাবাড়ীর জেলে হাকিম মোল্লার জালে মাছটি ধরা পড়ে। মাছটি দেখতে উৎসুক লোকজন ঘাটে ভিড় জমায়। পরে মাছটি ২৮ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, জোয়ারের সময় সাগর থেকে মাছটি নদীতে চলে আসে।