চুয়াডাঙ্গার শ্যামপুরে অবৈধ হুন্ডির টাকাসহ আটক ২

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার সীমান্তবর্তী শ্যামপুরে অবৈধ হুন্ডির মাধ্যমে ভারতে পাচার করার আগেই ২৩ লাখ ৪৮ হাজার ১০০ টাকাসহ বহনকারী দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে অবৈধ হুন্ডির টাকা বহনকারী দুজনকে আটক করা হয়।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার সীমান্তবর্তী শ্যামপুরে অবৈধ হুন্ডির মাধ্যমে ভারতে পাচার করার আগেই ২৩ লাখ ৪৮ হাজার ১০০ টাকা বহনকারী দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে অবৈধ হুন্ডির টাকা বহনকারী দুজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের কাশেম আলীর ছেলে আরিফুল ইসলাম (২৬) দর্শনা পৌর এলাকার সীমান্তবর্তী জয়নগরের মরহুম মস্তর আলীর ছেলে শওকত (৫২)

চুয়াডাঙ্গা- বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,গোপনে খবর পেয়ে দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক জিয়াউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল জেলার দর্শনার সীমান্তের মেইন পিলার ৭৬ নম্বর হতে আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শ্যামপুর তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। সময় দুজন ব্যক্তিকে একটি মোটরসাইকেলযোগে সীমান্ত এলাকা দিয়ে দর্শনার দিকে আসতে দেখলে বিজিবির সশস্ত্র টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে। ওই সময় তারা পালানোর চেষ্টা করে। বিজিবির সশস্ত্র টহল দল একটি কালো ব্যাগসহ তাদের আটক করে। পরবর্তীতে আটক করা ব্যক্তিদের ব্যাগসহ তাদের শরীর তল্লাশী করে ব্যাগে বাংলাদেশী নগদ অবৈধ ২৩ লাখ ৪৮ হাজার ১০০ টাকা পাওয়া যায়। ওই সময় তাদের কাছ থেকে ১টি মোটরসাইকেল ২টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, টাকাসহ আটক ব্যক্তি দুজনকে দর্শনা থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা  করা হয়েছে।

আরও