দুর্ঘটনা নয় ছিনতাইকারীর হাতেই খুন হন সৈকত —পিবিআই

কুমিল্লার চৌদ্দগ্রামে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের হাতেই খুন হয়েছেন মোক্তার হোসেন সৈকত। প্রথমে সড়ক দুর্ঘটনা হিসেবে থানায় জিডি করা হলেও পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে এ খুনের রহস্য বেরিয়ে আসে। এ ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে পিবিআই।

গতকাল গ্রেফতারকৃতরা একথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। সৈকত লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামের মৃত আবদুল ওয়াহেদের ছেলে।

দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পিবিআই প্রধান ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ওসমান গনি। তিনি জানান, গত ২১ জানুয়ারি ভোর সাড়ে ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিরশ্বানী বাজার এলাকা থেকে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা মাথা ও মুখমণ্ডল থেঁতলানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। পুলিশ ও স্থানীয়দের ধারণা ছিল এটি সড়ক দুর্ঘটনা। পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে এবং ফিঙ্গার প্রিন্ট আইডেন্টিফিকেশনের মাধ্যমে পরিচয় শনাক্ত করে। এ সময় মরদেহের বাঁ হাতের কব্জিতে কাটা দাগ দেখে এটি হত্যাকাণ্ড হিসেবে ধরে নিয়ে তদন্ত চালায় পিবিআই।

আরও