বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

রমজান ও সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ এই মুহূর্তে অগ্রাধিকার

অগ্রাধিকার সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, রোজা ও সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ করা— এই দুটি ম্যানেজ করার পরে ভবিষ্যৎ পরিকল্পনা করব।

রমজান এবং সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ করাকে এই মুহূর্তে প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ বুধবার প্রথম দিনে সচিবালয়ে আসেন তিনি।

সেখানে অগ্রাধিকার সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, রোজা ও সেচ— এই দুটি ম্যানেজ করার পরে ভবিষ্যৎ পরিকল্পনা করব।

বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশনের (বিপ্পা) বকেয়ার অন্তত ৬০ শতাংশ যদি রমজানের আগে পরিশোধ করা না হয় তবে তাদের পক্ষে পাওয়ার প্ল্যান্ট পরিচালনা করা কঠিন হবে— এমনটি জানিয়ে উপস্থিত এক সংবাদকর্মী মন্ত্রীর মন্তব্য জানতে চান। ইকবাল হাসান মাহমুদ টুকু এ প্রসঙ্গে বলেন, বিপ্পা যদি এমনটা বলে থাকে তবে তা নতুন সরকারকে ব্ল্যাকমেইলের শামিল হবে।

চ্যালেঞ্জ প্রসঙ্গে সংবাদকর্মীদের তিনি বলেন, এ দায়িত্বের পুরোটাই চ্যালেঞ্জ।

আরও