ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিন জন। শনিবার (২মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর এলাকায় এ ঘটনা ঘটে। ‍

ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিন জন। শনিবার (২ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর এলাকায় এ ঘটনা ঘটে। ‍

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা নোয়াপাড়া এলাকার নোয়াব আলীর ছেলে আব্দুল হাই (৬৫) এবং নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর এলাকার আবু মিয়ার ছেলে মো. জুনাইদ (২০)।

বিষয়টি নিশ্চিত করে সরাইল খাটিহাতা হাইওয়ের থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কে সরাইল বিশ্বরোডমুখী সিএনজি চালিত অটোরিকশাকে পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত এবং হাসপাতালের নেয়ার পর অপরজন মারা যায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরও