বিএনপি কুরআন-সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা ৯৫ শতাংশ মুসলমান, আমরা অঙ্গীকারবদ্ধ কোরআন-সুন্নাহর বাইরে কোন আইন করা হবে না।

কুরআন-সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা ৯৫ শতাংশ মুসলমান, আমরা অঙ্গীকারবদ্ধ কোরআন-সুন্নাহর বাইরে কোন আইন করা হবে না।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের মানবকল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এসময় বিএনপি মহাসচিব বলেন, দেশ ক্রান্তিকাল সময় পার করছে। দেশকে অস্থির করে তোলার জন্য কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের সাবধান থাকতে হবে। আমাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। নির্বাচনকে বানচাল করার চেষ্টা চলছে।৷ সেটা যাতে না করতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে৷

এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেষবারের মতো নির্বাচন করছেন জানিয়ে বলেন, এবারের নির্বাচন আমার শেষ নির্বাচন। আমাকে আপনারা সহযোগিতা করবেন। ৬ বছর কারাগারে থেকে মুক্ত হয়েছেন বেগম জিয়া। তিনি হাসপাতালে অসুস্থ তার জন্য দোয়া করবেন।

এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার বিভিন্ন ধর্মীয় আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও