আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সঙ্গে সাথী ফসল চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার ভাদসা এলাকায় বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বিএসআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আবু তাহের সোহেলের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্থাটির মহাপরিচালক ড. মো. ওমর আলী। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান, মহব্যবস্থাপক (কৃষি) তারেক ফরহাদ, ডিজিএম আব্দুর রউফ, বিএসআরআইয়ের জয়পুরহাট উপকেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম ও বৈজ্ঞানিক কর্মকতা রাশেদুল ইসলাম।