প্রশাসনের সহায়তা না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন আহত চবির উপ-উপাচার্য

বারবার প্রশাসনের সহায়তা চেয়েও কোনো সাড়া পাননি বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

তিনি বলেন, ‘ছাত্রলীগের ক্যাডাররা হামলা করেছে। প্রশাসনের সঙ্গে কথা বলার দুই ঘণ্টা পার হলেও কেউ আসেনি।’ রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চবির উপ-উপাচার্য (প্রশাসন)।

এর আগে সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন এবং প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন।

কিছুক্ষণ পর শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এতে রক্তাক্ত অবস্থায় অন্তত ১০ শিক্ষার্থীকে ক্যাম্পাসের ভেতরে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিনসহ আরো কয়েকজন আহত হন।

আরও