চট্টগ্রামে নালায় পড়ে শিশুর মৃত্যু

আজ বুধবার (৯ জুলাই) দুপুরে আনন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম নগরীর হালিশহরে নালায় পড়ে হুমায়রা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) দুপুরে আনন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করার পর শিশুটিকে মা ও শিশু হাসপাতালে নেয়া হয়। সেখানে শিশু স্বাস্থ্য বিভাগের কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মো. সেলিম জানান, শিশুটি বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার সময় খোলা একটি নালায় পড়ে যায়। নালার স্ল্যাবটি তোলা থাকায় ওপরে পানি জমে ছিল, ফলে নালাটি বোঝা যায়নি। অসাবধানতাবশত শিশুটি সেখানে পা রাখলে পানির স্রোতে ভেসে যায়। শিশুটিকে নালায় পড়ে যেতে দেখে আশপাশের কয়েকজন উদ্ধারের চেষ্টা করেও পারেননি। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে আমাদের উদ্ধারকর্মীরা গিয়ে তাকে উদ্ধার করে।

আরও