হবিগঞ্জে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে জালাল স্টেডিয়ামে এ আয়োজন করে পথশিশুদের পাঠদানের উদ্দেশ্যে গড়া সংগঠন ‘দুই শূন্য শূন্য ছয়’। সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উৎসবের আলোচনা পর্বে বক্তব্য দেন সংসদ সদস্য মো. আবু জাহির। উৎসবে বিভিন্ন প্রজাতির পাখি, উড়োজাহাজসহ রংবেরঙের নকশা আঁকা কয়েকশ ঘুড়ি উড়ানো হয়। উৎসব উপলক্ষে ঢাকা থেকে ১০ হাজার টাকার ঘুড়ি কিনে আনা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।