বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদসংলগ্ন ঘোড়াদীঘিতে ওয়াকওয়ে, নবনির্মিত দীঘিরঘাট ও গণশৌচাগার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান দর্শনার্থীদের চলাচলের জন্য এ ওয়াকওয়ে উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. হেলাল উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অর্থায়নে এ ওয়াকওয়ে ও শৌচাগার নির্মাণ করা হয়।