ব্রাহ্মণবাড়িয়ায় ডিমের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান

অভিযানকালে পৌর শহরের ফারুকী বাজারের ব্যবসায়ীরা ডিম বিক্রয়ের মূল্য তালিকা দেখাচ্ছে না। ক্রয়-বিক্রয় ভাউচারও যথাযথভাবে সংরক্ষণ করছেন না ব্যবসায়ীরা। এ পরিপ্রেক্ষিতে ৪ জন ডিম ব্যবসায়ীর কাছ থেকে সতর্কতামূলক ৯,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ডিমের বাজার স্থিতিশীল রাখতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধায়নে ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির অংশ হিসেবে সদর উপজেলার ফারুকী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

রোববার (১৭ আগস্ট) দুপুর ১টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ অভিযান পরিচালনা করেন।

সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী তিনি বলেন, অভিযানকালে পৌর শহরের ফারুকী বাজারের ব্যবসায়ীরা ডিম বিক্রয়ের মূল্য তালিকা দেখাচ্ছে না। ক্রয়-বিক্রয় ভাউচারও যথাযথভাবে সংরক্ষণ করছেন না ব্যবসায়ীরা। এ পরিপ্রেক্ষিতে ৪ জন ডিম ব্যবসায়ীর কাছ থেকে সতর্কতামূলক ৯,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

প্রতিষ্ঠানগুলোকে সরকারের আইন মেনে স্বাস্থ্যকর উপায়ে ব্যবসা পরিচালনা করার নির্দেশনাও দেয়া হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও ১৫ আনসার ব্যাটলিয়নের সদস্যরা। জনস্বার্থে এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরও