হাতির আক্রমণে মৃত্যু

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বুনো হাতির আক্রমণে আরজা বেগম (৬০) নামের এক বৃদ্ধা মারা গেছেন।

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বুনো হাতির আক্রমণে আরজা বেগম (৬০) নামের এক বৃদ্ধা মারা গেছেন। রোববার মধ্যরাতে উপজেলার বগাচত্বর ইউনিয়নের রাঙ্গীপাড়ায় এ ঘটনা ঘটেছে। জানা গেছে, ঘটনার ওই বৃদ্ধা নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। বুনো হাতি ঘর থেকে গোলার ধান খেতে গিয়ে ঘর ভাংচুর করে; এক পর্যায়ে হাতির আক্রমণের বৃদ্ধার মৃত্যু হয়। আরজা বেগম ইউনিয়নের মৃত জহিরুল ইসলামের স্ত্রী।

আরও