বাগেরহাটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

‎বাগেরহাটের কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বিকালে ইউনিয়নের পশ্চিম চান্দেরখোলা গ্রামে নিজ বসতঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎নিহতরা হলেন আহাদ হাওলাদার (২৮), তার মা মনিরা বেগম (৫২) ও নানি রাশিদা বেগম (৮৫)।

স্থানীয়রা জানায়, প্রতিবেশী বুলু বেগম বাইরে থেকে দুর্গন্ধ টের পেয়ে ঘরের ভেতরে গলিত মরদেহ দেখতে পান। পরে খবর দেয়া হলে কচুয়া থানা পুলিশ গিয়ে ঘরের ভেতর থেকে তিনজনের গলিত মরদেহ উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, কয়েক দিন আগে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও শ্বাসরোধ করে তাদের হত্যা করা হতে পারে।

বাগেরহাট পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, ‘মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ’

এছাড়া ঘটনাটি দুই-তিনদিন আগে ঘটতে পারে। বাড়িতে লোকজনের আনাগোনা না থাকায় বিষয়টি এতদিন কারো নজরে আসেনি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে জেলা পুলিশ, ডিবি ও পিবিআইসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি টিম তদন্ত শুরু করেছে।’

আরও