হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের সিসিইউতে সেলিমা রহমান

গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

হৃদরোগে আক্রান্ত হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমানকে ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে।

আজ রোববার বিএনপি মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ খবর জানানো হয়।

গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

বেগম সেলিমা রহমানের পরিবার ও দলের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

আরও