সৌদিতে নিহত নাটোরের রবিউলের দাফন সম্পন্ন

নলডাঙ্গা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. শামিম হোসেন জানান, বৃহস্পতিবার রাতেই রবিউলের মরদেহ তার বাড়িতে পৌঁছায়। আজ সকালে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। সৌদি আরবে নিহত নলডাঙ্গার আরো দুজনের মরদেহ শনাক্ত ও যাচাই-বাছাই শেষে দ্রুত নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নাটোরের রবিউলকে নিজ গ্রামে দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের মহিষডাঙ্গা ভট্টপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে দেশে পৌঁছায়। তাদের মধ্যে রবিউল ইসলামের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলায়। তিনি মহিষডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। প্রশাসনের সহায়তায় এদিন রাতেই নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামে পৌঁছায় রবিউলের মরদেহ।

আরও