জয়পুরহাটে ছুরিকাঘাতে একজন নিহত

নিহত সাইফুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার অপশন গ্রামের আবুল কাশেমের ছেলে।

জয়পুরহাটের কালাই উপজেলায় ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) সকাল ৯টার দিকে উপজেলার পাঁচপাইকা সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার অপশন গ্রামের আবুল কাশেমের ছেলে।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন জানান, পারিবারিক বিষয় নিয়ে শ্যালক জুয়েল হোসেনের (৩৫) সঙ্গে সাইফুল ইসলামের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জুয়েল ছুরিকাঘাত করলে সাইফুল ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা জুয়েলকে আটক করে মারধর করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ জুয়েলকে হাসপাতালে ভর্তি করেছে।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, নিহতের বড় ভাই থানায় হত্যা মামলা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত জুয়েল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আরও