মাদারীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, সংবাদপত্রবাহী মিনি ট্রাকের চালক নিহত

ভোর সাড়ে ৫টার দিকে মাদারীপুরের ডাসার উপজেলার পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের পান্তাপাড়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

আজ ভোর সাড়ে ৫টার দিকে মাদারীপুরের ডাসার উপজেলার পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবরটি নিশ্চিত করে মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে ফাঁড়ি পুলিশ জানায়, বরিশাল থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে সংবাদপত্র বহনকারী একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সংবাদপত্রবাহী ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিনি ট্রাকের চালক নিহত হন, আহত হন আরো চারজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করিয়েছেন।

মাদারীপুর হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। ঘটনাস্থল থেকে সংবাদপত্রবাহী মিনি ট্রাকের চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও