গতকাল দুপুরে উপজেলা বন কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সহায়তায় হনুমানটিকে লোহার খাঁচায় বন্দি করে খুলনায় পাঠানো হয়। গত মঙ্গলবার ক্লিনিকে এসে বেঞ্চে বসেছিল হনুমানটি। সে সময় সেটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছিল প্রাণিসম্পদ অধিদপ্তর। হনুমানটি পুরোপুরি সুস্থ হলে বন্যপ্রাণী অধ্যুষিত অঞ্চলে অবমুক্ত করা হবে।