গাইবান্ধায় বাসের ধাক্কায় ২ রিকশাভ্যান যাত্রী নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশাভ্যানের ২ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশাভ্যানের ২ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জান্নাত পরিবহনের যাত্রীবাহী একটি বাস চট্রগ্রাম থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে মাঝিপাড়া এলাকায় বেপরোয়া গতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক আসা একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা ২ যাত্রী নিহত হন।

নিহতদের মধ্যে একজনের নাম রেজাউল ইসলাম (৪০), তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার তিনমাইল এলাকায়। অপর নিহত ব্যক্তির (৪৫) নাম-পরিচয় জানা যায়নি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান দুর্ঘটনায় ২ জন নিহতের বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন।

আরও