বাইকে বাসের ধাক্কা, বরিশালে সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে ফিরোজ মাহমুদ তার স্ত্রী ও সন্তানকে নিয়ে উজিরপুরের দিকে যাচ্ছিলেন। পথে বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় যানজটের কারণে তারা মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বরিশালগামী তাজ আনন্দ গ্রুপের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলায় বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে বারোটার দিকে বাটাজোর নামে এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উজিরপুর উপজেলার বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৭), তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের কন্যাশিশু জান্নাত।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে ফিরোজ মাহমুদ তার স্ত্রী ও সন্তানকে নিয়ে উজিরপুরের দিকে যাচ্ছিলেন। পথে বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় যানজটের কারণে তারা মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বরিশালগামী তাজ আনন্দ গ্রুপের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা বাসটি ভাঙচুর করেন। তবে চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আরও