চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো স্থবির রয়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম। জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকে আজ রোববারও সকাল আটটা থেকে আট ঘণ্টা পরিচালন ও প্রশাসনিক কার্যক্রমে কর্মবিরতি পালন করছেন শ্রমিক-কর্মচারীরা। উদ্ভূত পরিস্থিতিতে বন্দর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ।
ছবিতে দেখে নেয়া যাক চট্টগ্রাম সমুদ্র বন্দরের স্থবিরতার কিছু চিত্র। ছবি তুলেছেন আজিম অনন।
বন্দরের জেটিতে পণ্য খালাসের অপেক্ষায় জাহাজ। শ্রমিকদের কর্মবিরতিতে নিরব নিস্তব্ধ জেটি এলাকা।
বন্দরের ৪ নং গেট ছিল ফাঁকা।
কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা
ফাঁকা ছিল বন্দরের ৩ নং গেট। সকাল ১০ টায় তোলা।
বন্দরের ২ নং গেইটের বাইরে অপেক্ষমান পণ্যবাহী কাভার্ডভ্যান। বন্দরের ভেতরে অচলাবস্থা বিরাজ করছে।