বরিশাল

অভিভাবকদের সহায়তায় বার্ষিক পরীক্ষা নিলেন প্রধান শিক্ষকরা

অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, পরীক্ষা বন্ধ থাকলে আগেই জানিয়ে দেয়া উচিত ছিল। কিন্তু স্কুলে আসার পর কক্ষ থেকে বের করে দেয়া অন্যায় হয়েছে।

বরিশালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি চলায় অভিভাবকদের সহায়তায় অধিকাংশ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা নিয়েছেন প্রধান শিক্ষকরা। বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে এ পরীক্ষা কার্যক্রম শুরু হয়।

এর আগে সকালে বরিশাল নগরীর গীর্জা মহল্লা এলাকার ৮৮ নম্বর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা না নেয়ার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে জড়ো হয়ে অবরোধ তৈরি করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তাদের তোপের মুখে পড়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে দিতে বাধ্য হন সহকারী শিক্ষকরা।

অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, পরীক্ষা বন্ধ থাকলে আগেই জানিয়ে দেয়া উচিত ছিল। কিন্তু স্কুলে আসার পর কক্ষ থেকে বের করে দেয়া অন্যায় হয়েছে।

এদিকে বরিশাল জিলা স্কুল ও সদর গার্লস স্কুলের পরীক্ষা ও ক্লাস বন্ধ ছিল। বাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের সহায়তায় পরীক্ষা কার্যক্রম চলছে।

আরও