আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবার শাহবাগ মোড় অবরোধ

আজ শুক্রবার (৯ মে) বিকাল পৌনে পাঁচটার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। আজ শুক্রবার (৯ মে) বিকাল পৌনে পাঁচটার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন।

এর আগে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছের ফোয়ারার পাশে তৈরি করা মঞ্চ থেকে শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শাহবাগে বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্রশিবির, এনসিপিসহ বিভিন্ন সংগঠনের নেতারা অবস্থান করছেন।

আরও