পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাতের পাশাপাশি দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের টেলিফোনে কথা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকার পাকিস্তান হাইকমিশনের মেটা পেইজে দেয়া পোষ্টে বলা হয়, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে কথোপকথন করেছেন এবং পরাষ্ট্রমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন।
পোস্টে জানানো হয়, উভয়েই শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করার ইচ্ছা প্রকাশ করেছেন। তারা পাকিস্তান ও বাংলাদেশের জনগণের জন্য একটি দূরদর্শী অংশীদারত্ব গড়ে তুলতে বিভিন্ন ক্ষেত্র এবং বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা সম্প্রসারণে একমত হয়েছেন।