পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টা

শনিবার (২৬ এপ্রিল) পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। তার আগে জনসাধারণের শ্রদ্ধা জানাতে মরদেহ শায়িত রাখা হয়েছে।

প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৬ এপ্রিল) পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। তার আগে জনসাধারণের শ্রদ্ধা জানাতে মরদেহ শায়িত রাখা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

পোপ ফ্রান্সিস ড. মুহাম্মদ ইউনূসের বিশ্বজুড়ে প্রান্তিক জনগণের জন্য কাজ ও ‘তিন শূন্য’ দৃষ্টিভঙ্গির (যেখানে কোনো বেকারত্ব, দারিদ্র্য ও কার্বন নিঃসরণ থাকবে না) বড় অনুরাগী ছিলেন।

২০০৬ সালে নোবেল বিজয়ী ড. ইউনূসের সঙ্গে রোমে যৌথভাবে ‘থ্রি জিরো ইনিশিয়েটিভ’-এরও সূচনা করেছিল ভ্যাটিকান সিটি।

আরও