ঘন কুয়াশায় ভোলার মেঘনা নদীতে দুটি নৌযানের সংঘর্ষে লবণবাহী একটি ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা সাত আরোহীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার তুলাতলী পয়েন্ট ও ইলিশবাড়ি-সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোন ও নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে একটি বেসরকারি ডুবুরি দলের সহায়তায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে অভিযান শুরু হয়। ট্রলারটিতে ২৭৫ টন কাঁচা লবণ ছিল।