গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. আমীর হোসেন (২৮)। তিনি সদর উপজেলার নগর বানিয়াদী গ্রামের প্রয়াত সামসুল হকের ছেলে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।