চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা

সোমবার রাত ৮টার দিকে বাড়ির পাশ দিয়ে হেঁটে যাবার সময় তার বুকে গুলি করে অস্ত্রধারী দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে বায়েজিদ এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

চট্টগ্রামের রাউজান উপজেলার পুর্ব গুজরা এলাকায় উপজেলা যুবদল নেতা জানে আলম দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে।

আজ সোমবার রাতে রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। নিহত যুবদল নেতা জানে আলম সিকদার পূর্ব গুজরা ইউনিয়নের যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক। তিনি রাউজানের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসাবে পরিচিত।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, সোমবার রাত ৮টার দিকে বাড়ির পাশ দিয়ে হেঁটে যাবার সময় তার বুকে গুলি করে অস্ত্রধারী দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে বায়েজিদ এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। জানে আলমের বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়েছে বলে জানতে পেরেছি।

তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তাকে কারা গুলি করেছে সেটার তদন্ত চলছে। অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।

আরও