দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশবাসীকে নিয়ে আগামীতে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। শনিবার (২১ মার্চ) সকালে লক্ষ্মীপুর সোনা মিয়া ঈদগাঁওয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে এসব কথা বলেন তিনি।
এ্যানি বলেন, সবার আন্তরিকতা-সহযোগিতার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হব। এক মাস অতিবাহিত হয়েছে, আমরা এ সরকারের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছি। খুবই দৃশ্যমান, আমাদের আন্তরিকতা এবং সবার সহযোগিতার মধ্যে দিয়ে আমরা সবার পাশে দাঁড়িয়েছি। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে লক্ষ্মীপুরসহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
ঈদ জামায়াতে আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ অনেকে।