সরবরাহ ও আমদানি পরিস্থিতি পর্যালোচনা অব্যাহত রয়েছে। তবে সাম্প্রতিক বৈঠকে দাম বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’
বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গতকাল দেশের ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশের মানুষেরা বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে শঙ্কার মধ্যে আছে। আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে, এর মধ্যে যেন কোনো পণ্যের দাম না বাড়ে। সেটিকে লক্ষ্য হিসেবে নিয়ে আমরা পদক্ষেপ নেব।’
বৈঠকে দেশের ভোজ্যতেল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক এবং বাজারে সংকট এড়াতে সরকার দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেবে বলে জানান।
এ সময় তিনি ব্যবসায়ীদের প্রতি সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘সরকার একটি টিম হিসেবে কাজ করছে। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি যাতে বাজার স্থিতিশীল রাখা যায়।’
বৈঠকে ব্যবসায়ী নেতারা বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় বৃদ্ধি, সরবরাহ চেইনের চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।