মাগুরায় বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

এ সময় বাস খাদে পড়ে অন্তত আরো দশজন আহত হয়েছেন।

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের রামনগর এলাকায় বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ সময় বাস খাদে পড়ে অন্তত আরো দশজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে মাগুরা সদর উপজেলার আলমখালি বাজার থেকে যাত্রী নিয়ে একটি ভ্যান ঝিনাইদহের হাটগোপালপুর যাচ্ছিল। পথে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের রামনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ভ্যানটিকে সামনে থেকে ধাক্কা দেয়।

এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। ঘটনাস্থলেই ভ্যানচালক মাগুরা সদর উপজেলার গৌরিচরণপুর গ্রামের সাগর হোসেন মারা যায়। বাসে থাকা অন্তত দশজন যাত্রী আহত হন। খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও