বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১

পয়সারহাট থেকে আসা শেফালী পরিবহনের একটি বাসের সঙ্গে বরিশাল থেকে আসা ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঢাকা বরিশাল মহাসড়কের গড়িয়ারপার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ৩টা ৩০ মিনিটে এয়ারপোর্ট থানাধীন গড়িয়ার পার সংলগ্ন সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা গেছে, পয়সারহাট থেকে আসা শেফালী পরিবহনের একটি বাসের সঙ্গে বরিশাল থেকে আসা ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চালক মো. কবির হাওলাদার মৃত্যুবরণ করেন।

আহতদের মধ্যে রয়েছেন পটুয়াখালীর গলাচিপার বাসিন্দা রেজাউল (৪৫), আরেকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি (বয়স আনুমানিক ৩০)। উভয়েই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার তদন্ত করছে পুলিশ। সেইসঙ্গে পালিয়ে যাওয়া বাসটির খোঁজে অভিযানও শুরু হয়েছে।

আরও