শ্রীপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করতে গিয়ে যুবক আটক

গাজীপুরের শ্রীপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করার সময় এক যুবককে আটক করেছে স্থানীয়রা। গতকাল ভোরে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের গণি হাজি বাড়ির পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।

গাজীপুরের শ্রীপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করার সময় এক যুবককে আটক করেছে স্থানীয়রা। গতকাল ভোরে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের গণি হাজি বাড়ির পারিবারিক কবরস্থানে ঘটনা ঘটে। আটক জাকির হোসেন (১৯) সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানা চরেরপাড় গ্রামের মো. কাশেম আলীর ছেলে।

স্থানীয় মো. আতাবুল্লাহ্ জানান, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে জাকির, রাজন মজনুকে কবরস্থানের পাশে ব্যাগ হাতে দেখতে পান। পরে তাদের ব্যাগে কী আছে জানতে চাওয়ায় তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। সময় জাকির হোসেনকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। তারা তিনজনই চন্নাপাড়া গ্রামের হাজি আলাউদ্দিনের বাসায় ভাড়া থেকে স্থানীয় কারখানায় কাজ করত। আটক জাকিরের সঙ্গে থাকা ব্যাগ থেকে দুটি মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, চার মাস পূর্বে স্থানীয় জহুরা খাতুন তিন বছর আগে আজিজুল ইসলামের স্বাভাবিক মৃত্যু হয়। তাদের কবর থেকেই কঙ্কাল চুরি করে পালানোর চেষ্টা করা হয়েছে।

বিষয়ে শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও