বিশ্বের তৃতীয় দূষিত বায়ুর শহর আজ ঢাকা, বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

আজ সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানী ঢাকার বায়ুমান ২২০। অর্থাৎ, ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাসের ক্যাটাগরিতে অবস্থান করছে রাজধানী শহর।

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় এখন তিন নম্বরে অবস্থান করছে ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর তথ্যানুসারে, আজ সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানী ঢাকার বায়ুমান ২২০। অর্থাৎ, ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাসের ক্যাটাগরিতে অবস্থান করছে রাজধানী শহর।

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ সবার উপরের দুটি শহর ভারতের নয়াদিল্লি ও কলকাতা। ৪৮৭ স্কোর নিয়ে দুর্যোগপূর্ণ ক্যাটাগরিতে অবস্থান নয়াদিল্লি। আর ২৪৮স্কোর নিয়ে ঢাকাত ক্যাটাগরি অর্থাৎ ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস কলকাতার।

চার ও পাঁচে পাকিস্তানের দুটি শহর- লাহোর ও করাচি। ২০৩ স্কোর নিয়ে ঢাকার ক্যাটাগরিতেই অবস্থান লাহোরের। ২০০ স্কোর নিয়ে করাচির বায়ুমান ‘অস্বাস্থ্যকর’।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

আরও