ভারতীয় সহকারী হাইকমিশনার সনজিব কুমার ভাটির উদ্যোগে কুড়িগ্রামে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে শহরের পালপাড়া এলাকায় শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিদর্শনে গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এর আগে আশ্রম পরিদর্শন শেষে তিনি এক আলোচনা সভায় অংশ নেন। এ সময় শ্রী রামকৃষ্ণ আশ্রমের উপদেষ্টা ফনিদ্র মোহন সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার উত্পল কুমার রায়, রামকৃষ্ণ আশ্রমের সভাপতি অমল ব্যানার্জি, সাধারণ সম্পাদক উদয় শঙ্কর চক্রবর্তী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক প্রমুখ।