ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার সরু সড়কের ওপর ফুটপাত দখল ও অটোরিকশা স্ট্যান্ড থাকায় প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হয়। তাই সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে পুলিশ। আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।