মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ১

মাদারীপুর সদর উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৫ জন। রোববার দুপুর ১টায় মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের উকিলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম ফাতেমা বেগম (৫৫)। তিনি সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের চুতরপাড়া মোল্লাকান্দি গ্রামের জব্বার মোল্লার স্ত্রী।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন জানিয়েছন, যাত্রীবাহী বাসটি জেলা শহর থেকে রাজৈর উপজেলার টেকেরহাটের উদ্দেশ্যে যাচ্ছিল। উকিলবাড়ি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা যাত্রী ফাতেমা বেগমকে গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মাদারীপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও