টাঙ্গাইলে ছাগল উদ্ধারে সেফটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত সেফটিক ট্যাংকে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার টেলকি জলই গ্রামে।

নিহতরা হলেন— গ্রাব্রিয়েল নকরেক (৪৫), রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) ও নেইমার ম্রং (১০)। তাদের সবার বাড়ি মধুপুর উপজেলার জলই গ্রামে। মৃতদের সবাই গারো সম্প্রদায়ের সদস্য এবং একই পরিবারের বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুর হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে গেলে সেটিকে উদ্ধার করতে প্রথমে একজন গর্তে নামেন। পরে তাকে উদ্ধার করতে গিয়ে পর্যায়ক্রমে আরো কয়েকজন ওই গর্তে প্রবেশ করেন। একপর্যায়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে গর্তের ভেতরেই চারজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। মরদেহগুলো উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও