ভর্তি পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ভর্তি পরীক্ষার্থীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এ বিশেষ বাস সার্ভিসের আয়োজন করা হয়েছে।

কৃষি বিশ্ববিদ্যালগুলোর গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সামনে রেখে পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বিশেষ বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কর্তৃপক্ষ। শুক্রবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ক্যাম্পাসে পৌঁছাতে সহায়তার লক্ষ্যে এ বিশেষ বাস সার্ভিস চালু থাকবে। পরীক্ষার দিন তিন দফায় সকাল ১১টা, দুপুর ১২টা এবং দুপুর ১টায় বিশেষ বাস চলাচল করবে। ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা বাইপাস মোড় ও কেওয়াটখালী বাইপাস এলাকা থেকে বাসগুলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসবে। এ সময় স-১১-০০৫০ ও স-১১-০০৫১ নম্বরের বাস নির্ধারিত রুটে চলাচল করবে।

এ ছাড়া পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের শহরে ফিরিয়ে নিতে বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড এলাকা থেকে বিশেষ বাস ছেড়ে যাবে। ফেরার পথে স-১১-০০৫০, স-১১-০০৫১ ও স-১১-০০৫৩ নম্বরের বাস দিঘারকান্দা বাইপাস মোড় এবং কেওয়াটখালী বাইপাস এলাকার উদ্দেশে যাত্রা করবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ভর্তি পরীক্ষার্থীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এ বিশেষ বাস সার্ভিসের আয়োজন করা হয়েছে।

আরও