পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বরগুনার তালতলীতে দুই শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রারচর এলাকায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), নিদ্রা পর্যটন কমিটি ও নিদ্রা আনন্দ স্কুলের উদ্যোগে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম।