নিখোঁজের ৩ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে নিখোঁজের ৩ দিন পর মো. অনিক (২০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের উত্তর সাবদী এলাকার একটি ধঞ্চে ক্ষেতের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অনিক বন্দরের সেলসারদী গোসাইবাড়ি এলাকার নাসিরউদ্দিনের ছেলে। অনিকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি তরিকুল ইসলাম।

এলাকাবাসী ও নিহতের পরিবারের বরাত দিয়ে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, বুধবার থেকে নিখোঁজ ছিলেন অনিক। তিনি একজন মৃগী রোগী। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত সে হয়তো ধঞ্চে ক্ষেতের পানিতে পড়ে গিয়েছিল।

শুক্রবার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তারা বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আরও