ধানমন্ডিতে ১১তলার ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

স্বজনদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, অর্ণব অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যান। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে

রাজধানীর ধানমন্ডি থানাধীন একটি বাসার ১১তলার ছাদ থেকে নিচে পড়ে আল- মোকাব্বর অর্ণব ইসলাম (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাজিব হোসেন জানান, আমরা খবর পেয়ে দুপুর সাড়ে বারোটার দিকে ধানমন্ডির ১১ নম্বর রোডের ৩১ নম্বর বাসার ওয়ান এ ও ওয়ান বি ফ্ল্যাটের মাঝের ফাঁকা জায়গার কংক্রিটের উপর থেকে মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, স্বজনদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, অর্ণব অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যান। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

নিহত অর্ণব পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি কিশোরগঞ্জে অবস্থিত তার বাবার একটি স্কুলের দেখাশোনা করতেন তিনি। মৃত রফিকুল ইসলামের ছেলে অর্ণব বর্তমানে ধানমন্ডির ওই বাসাতেই সপরিবারে থাকতেন। তিন ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন একমাত্র ছেলে। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার আকুবপুর গ্রামে।

আরও