ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফর আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার শাহবাজপুর গ্রামের জামতলির একটি অটোরিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে। মৃত শফর আলী একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন। তিনি উপজেলার শাহবাজপুর গ্রামের মৃত রবি মিয়ার ছেলে।