জলবায়ু তহবিল বাড়ানোর দাবিতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি। গতকাল বেলা ১১টায় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নসংলগ্ন খোলপেটুয়া নদীর চরে প্রতীকী এ কর্মসূচি আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও স্থানীয় ১২টি যুব স্বেচ্ছাসেবী সংগঠন। বক্তারা বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এজন্য দায়ী উন্নত ও শিল্পোন্নত দেশগুলো। এ সময় কপ সম্মেলনে যোগ দেয়া ধনী দেশগুলোর প্রতি জলবায়ু তহবিল বাড়ানোর আহ্বান জানান তারা।