নকল বিড়ি বেচে গুনলেন জরিমানা

দিনাজপুরের হিলিতে চালের মূল্যতালিকা না টাঙানোয় ও নকল বিড়ি বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

দিনাজপুরের হিলিতে চালের মূল্যতালিকা না টাঙানোয় ও নকল বিড়ি বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সঙ্গে নকল বিড়িগুলো জব্দ করা হয়েছে, যা পরে উন্মুক্ত স্থানে ধ্বংস করে দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশের সহায়তায় গতকাল হিলি বাজারে অধিদপ্তরের দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম এ অভিযান চালান।

আরও